মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ফোন: 01831-513-188
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা

মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য

আত্নার খোরাক - আত্নশুদ্ধিআত্মশুদ্ধির জন্য মাসিক ইসলাহী মজলিস ‍ও দৈনিক কিতাবী তা‘লীম
উন্নত মানের হিফজুল কুরআন বিভাগআন্তর্জাতিক হাফেজরূপে গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল সাউন্ড সিস্টেমে বিশ্ব খ্যাত হাফেজদের তেলোওয়াত শ্রবণ এবং মনিটরে দেখানো
আধুনিক শিক্ষাআরবির পাশাপাশি বাংলা,ইংরেজি ও গণিত বিষয়ের আধুনিক সমন্বয়
সি সি ক্যামেরায় নিয়ন্ত্রিতশিক্ষা ও পরিবেশ নিয়ন্ত্রনের জন্য সর্বত্র সি সি ক্যামেরা ব্যবহার
শিক্ষার্থীর খোঁজ খবরকোনো শিক্ষার্থী কখনো মাদরাসায় অনুপস্থিত থাকলে ফোনের মাধ্যমে খোজ -খবর নেওয়া হয়
হস্তলিপি সুন্দরহস্তলিপি সুন্দর করার লক্ষ্যে প্রতি পরীক্ষায় স্বতন্ত্র ১০০ নম্বরের পরীক্ষা।
ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতি অনাসক্তিমোবাইল ব্যবহারের আসক্তি থেকে বের করে অনুপ্রেরণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার মানসিকতায় গড়ে তোলা।
মাসিক রিপোর্টতালিবে ইলমের মাসিক রিপোর্ট অভিভাবকের নিকট পেশ করার ব্যবস্থা রয়েছে।

আমাদের প্রতিষ্ঠানে কুরআন-সুন্নাহভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও প্রয়োজনীয় সাধারণ জ্ঞান বিকাশে যত্ন নেওয়া হয়। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নিয়মিত পাঠদান পরিচালিত হয়।

শিক্ষার্থীদের মেধা, মনন ও আখলাকের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমের সঙ্গে আদব, আমল, সমাজসেবা এবং বাস্তবজীবনের প্রয়োজনীয় দক্ষতার অনুশীলন যুক্ত করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী যেন যোগ্য আলেম ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে—এটাই আমাদের আন্তরিক প্রচেষ্টা।

কেন মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা-এ ভর্তি করবেন?

মাদরাসার সূচনা২০১৮ সালের জুন মাসের ২ তারিখে উত্তর রায়েরবাগ,রশীদবাগে অস্থায়ী ক্যাম্পাসে এর দ্বীনি শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসের ৭ তারিখ রোজ শনিবার, পরিচালকের নিজস্ব বাড়ীতে এর দ্বীনি শিক্ষা কার্যক্রম শুরু করেন।
ভর্তির সময় - বছরে ২ পর্বে ভর্তি করা হয়প্রথম পর্ব: নতুন ছাত্র - ১ লা রমজান - ১২ ই শাওয়াল দ্বিতীয় পর্ব: নতুন ছাত্র - ১ লা ডিসেম্বর - জানুয়ারী মাসের ১ম সাপ্তাহ আর পুরাতন ছাত্রদের ভর্তি বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণার পর থেকে ১৫ ই রমজান শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হবে।
অফিস সময়মাসিক প্রদেয় বা খরচ গ্রহণ করার নির্দিষ্ট সময়সূচী : সকাল - বাদ ফজর থেকে দুপুর ১২:১৫ মিঃ পর্যন্ত। বিকাল- বাদ আসর থেকে রাত ১০ টা পর্যন্ত।
নিষেধাজ্ঞা:ক্লাশ চলাকালীন সময় ছাত্রদের সাথে সাক্ষাত ও যোগাযোগ এবং মাদরাসার ভেতর প্রবেশ করা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সম্পূর্ণ নিষেধ।