দেয়ালিকা
দেয়াল পত্রিকা বা দেয়ালিকা হল বিজ্ঞপ্তি বোর্ডে প্রকাশিত এক ধরনের সাময়িকপত্র, বিশেষত কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষার্থী এবং ঐ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যগণ একে অপরের সঙ্গে ভাগাভাগি করতে নিজেদের প্রবন্ধ, কবিতা, অঙ্কন এবং অন্যান্য রচনা প্রকাশ করতে পারে। দেয়ালে হাতে লেখার পত্রিকা প্রকাশিত হয় বলে একে দেয়াল পত্রিকা বলা হয়ে থাকে, যা সংক্ষেপে দেয়ালিকা নামেও পরিচিত।