পরীক্ষার নিয়ম-কানুন
১। প্রতিদিন সকাল ৮.৩০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে পরীক্ষা চলবে।
২। প্রত্যেক সাময়িক পরীক্ষাতে খুসূসী থেকে তাকমীল পর্যন্ত সকল ছাত্রদের পর্যায়ক্রমে ১০ নাম্বারের পরিক্ষা হবে।
৩। প্রত্যেক সাময়িক পরীক্ষাতে খুসূসী থেকে মীযান জামাতের ছাত্রদের উর্দূ ও বাংলা হাতের লেখার পরিক্ষা হবে।
৪। কিতাব বিভাগ ব্যতিত অন্যান্য বিভাগে মাত্র ৫দিন খেয়ার থাকবে।
৫। সকল পরিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। সাথে কলম-কালি ও বোর্ড ব্যতীত অন্য কিছু আনতে পারবে না।
৬। পরিক্ষা আরম্ভ হওয়ার ৩০ মিনিট পূর্বে সতর্কীকরণ ঘন্টা বাজানো হবে। প্রত্যেক পরিক্ষার্থীকে পরীক্ষা আরম্ভ হওয়ার ৭ মিনিট পূর্বে অবশ্যই হলে প্রবেশ করে খাতা সংগ্রহ করতে হবে।
৮। পরীক্ষা আরম্ভ হওয়ার ১৫ মিনিট পর কোনো পরিক্ষার্থীর হলে প্রবেশ করার সুযোগ থাকবে না।
৯। প্রত্যেকেই প্রথমে খাতার প্রথম পৃষ্ঠা নিজ হাতে পূরণ করবে। অতঃপর দ্বিতীয় পৃষ্ঠায় হতে উত্তর লিখবে।
১০। খাতা জমা দেওয়ার সময় দস্তখতপত্রে নিজের নাম, কিতাবের নাম ও রোলনম্বর দেখে দস্তখত করবে।
১১। প্রশ্নপত্র পাওয়ার পর ১ ঘন্টার ভিতরেই প্রশ্ন বুঝে নিতে হবে। ১ ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রশ্ন বুঝার জন্য কেউ দাঁড়াবে না।
১২। কারো কোনো প্রয়োজন দেখা দিলে নিজ স্থানে দাঁড়াবে। স্থান ত্যাগ / কোনো শব্দ করবে না।
১৩। পরীক্ষার্থীগণ কোনো প্রকার লাল কলম বা পেন্সিল ব্যবহার করবে না।
১৪। পরীক্ষার দেড় ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বে উত্তরপত্র জমা দেয়া নিষেধ।
১৫। পরীক্ষা কেন্দ্রে বা বাহিরে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বন করবে না। যদি কোনো অবৈধ পন্থার প্রমাণ পাওয়া গেলে তা খুবই অপরাধ বলে গণ্য হবে।
১৬। পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট পূর্বে সতর্কীকরণ ঘন্টা বাজানো হবে। সতর্কীকরণ ঘন্টা বাজার সাথে সাথে মূল খাতার সাথে লুজ পেপার সংযুক্ত করবে।
১৭। কোনো ছাত্র বার্ষিক পরীক্ষায় মূল কিতাবগুলোতে ফেল করলে পরবর্তী বছর তাকে ঐ জামাতেই ভর্তি করা হবে।
১৮। মাদরাসার বা বেফাক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রদেরকে মাদরাসার পক্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষে যে কোনো মজলিসে বিশেষভাবে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ।
১৯। নূরানী,নাযেরা,হিফজুল কুরআন বিভাগের যে সকল ছাত্ররা প্রতি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
২০। সাধারণত নূরানী,নাযেরা,হিফজুল কুরআন,কিতাব বিভাগের পরীক্ষাগুলো মাদরাসায় অনুষ্ঠিত হয়ে থাকে, আর লিখিত পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষাগুলোও (পরীক্ষা রুটিনের মধ্যে মৌখিক পরীক্ষা বিষয়গুলোর নিচে দাগ টানা রয়েছে) অনুষ্ঠিত হয়ে থাকে।