পরিচালকের সংক্ষিপ্ত জীবনী
হাফেজ মাওলানা মুফতী মুহা: আবিদ হাসান
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা
জন্ম: ঢাকার যাত্রাবাড়ীস্থ, মাতুয়াইল উত্তর রায়েরবাগ, (বাইতুত তাকওয়া জামে মসজিদ এর উত্তর পাশে) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ০৩/০১/ ১৯৮৯ ঈ. জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের মাঝে তিনি সবার ছোট। পিতা আব্দুর রউফ মিয়া ও মাতা শামসুন নাহার বেগম …………… দাদা হাজী জয়নাল আবেদীন, তার পিতা শেখ অছিমদ্দিন, তার পিতা শেখ অনুপ, তাঁর পিতা শেখ যোগেশ উদ্দিন, তার পিতা শেখ শামসুদ্দিন, তার পিতা শেখ গিয়াস উদ্দিন।
শিক্ষাজীবন:
কুরআন মাজীদের
হিফয : শৈশবেই ২০০৩ ঈ. সনে পুরান ঢাকার ঐতিয্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ (চকবাজার শাহী
মসজিদের পূর্ব দিকে অবস্থিত) গুলবদন মাদরাসায় হিফয সমাপ্ত করেন। এরপর বাংলাদেশের
কিংবদন্তি উস্তায শাইখুল হুফফাজ ক্বারী আব্দুল হক হাফি. এবং কারী হাবিবুর রহমান
রহ. এই উভয়ের কাছে বিশুদ্ধ তিলাওয়াতের বিশেষ দীক্ষা লাভ করেন। উক্ত মাদরাসা
থেকে হিফজুল কুরআন বিভাগে প্রথম (মুমতাজ) স্থান
অধিকার করে মিশরের উল্লেখযোগ্য আলেমে দ্বীন সাইয়েদ আস সাফতী রহ. থেকে পুরস্কার লাভ
করেন। এরপর বাংলাদেশের উল্লেখযোগ্য কওমী মাদরাসা "জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া
যাত্রাবাড়ী, ঢাকায় তাইসীর জামাত
থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমাপনী) পর্যন্ত (২০০৪ -২০১২) সেখানে খুব সুনামের সাথে লেখাপড়া
করেন। এরপর নিজ এলাকায় " আল মা'হাদুল ইসলামী আল আ'লীতে আদব তথা সাহিত্য বিভাগ, ইফতা তথা ফাতাওয়া বিভাগ,
তাফসীর তথা কুরআনের ব্যাখ্যা বিশ্লেষণ,
হাদিস তথা উলূমে হাদিস অর্থাৎ
হাদিসের জ্ঞান। উক্ত মাদরাসায় প্রতিটি বিষয়ের জন্য এক এক বছর (২০১৩ - ১৬ পর্যন্ত)
করে সময় দেওয়া হয়। সেখানেও খুব সুনামের সাথে লেখাপড়া করেন।
কর্মজীবন :
পড়ালেখা শেষ করার পূর্বে এবং পরে কয়েকটি মাদরাসায় খুব সুনামের সাথে খেদমত করেন । উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হল,
১. দারুল উলূম আর রহমানিয়া, ঢাকা
২. তা‘লীমুল হিকমা মাদরাসা, ঢাকা
৩. আল মা'হাদুল ইসলামি আল আ'লী, ঢাকা
৪. জামিয়া আশরাফুল উলূম মৃধা বাড়ি
মাদরাসা, ঢাকা
৫. জামিয়া তালিবিয়া আশরাফুল উলূম মাদরাসা, ঢাকা
বর্তমানে তিনি অন্যান্য খেদমতের পাশাপাশি মাদরাসাতুল
কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা এবং এরই একটি অন্যতম শাখা প্রতিষ্ঠান আল মাবরুর ইসলামিক কিন্টার গার্ডেন ঢাকা যাত্রাবাড়ীস্থ উ: রায়েরবাগে অবস্থিত দু'টি
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক এবং
চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রকাশিত গ্রন্থ :
১. দিবা রাত্রির আমলসমূহ
২. দুনিয়ার আমল আখেরাতের সম্বল
৩. তালিমুল ইসলাম (১-৪ পর্যন্ত বাংলানুবাদ)
৪. তথ্য বই (হিফজুল কুরআন)
৫. এসো আরবি শিখি বাংলা
৬. কুরবানি ও আকিকার মাসায়েল
৭. লাতাইফুল কুরআন (কুরআনের তথ্য কণিকা)
৮. উর্দু কায়দা ,
পেহেলি , দোসরী, তেসরী (বাংলানুবাদ)
৯. হজ
ও উমরা (ছোট)
১০. পরকালীন প্রস্তুতি
প্রকাশিতব্য গ্রন্থ :
১. আমার ওসিয়াত নামা
২. রমজানের হাদিয়া
৩. মসজিদের আর্তনাদ
৪. কেয়ামত কি ও কেন
৫. মুকাদ্দামাতু ইলমিত তাফসির
৬. হজ ওমরার গুরুত্বপূর্ণ মাসায়েল
৭. পরকালীন প্রস্তুতি
৮. মুজাকারাতুস সরফ (বাংলা)
৯. মুজাকারাতুন নাহু (আরবি)
১০. কারিমা (বাংলা)
১১. পান্দে নামা (বাংলা)
১২. দাড়ি রাখা ওয়াজিব
১৩. সুন্নত মোতাবেক (পুরুষ,
মহিলার) নামাজ
১৪. আরবি ১২ মাসের (করণীয় বর্জনীয়) আমলসমূহ
১৫. তাজবীদুল কুরআন