আমাদের মিশন ও উদ্দেশ্য
আল্লাহ পাক মানুষকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। একমাত্র কুরআন এবং সুন্নাহর পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে ইবাদাতের এই উদ্দেশ্য পূরণ হওয়া সম্ভব। ইবাদতের অংশ হিসেবে নিজের সামর্থ্য ও অবস্থা অনুসারে ইসলামের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেয়াও একজন মুসলিমের অপরিহার্য দায়িত্ব। এই দায়িত্ব পালনের উদ্দেশ্যে "মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা ও এর অন্যতম শাখা প্রতিষ্ঠান আল মাবরুর ইসলামিক কিন্ডার গার্ডেন ” প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
এ সম্পর্কে হযরত থানবী রহ. বলেন, মাদরাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও সঠিক হওয়া আবশ্যক। কারণ মাদরাসা আমাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। আর প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বহু পদ্ধতি আছে। যার একটি হচ্ছে মাদরাসা। তিনি পদপদবি ও পার্থিব স্বার্থ হাসিলের জন্য মাদরাসা প্রতিষ্ঠার নিন্দা করে বলেন, আজকালের মুহতামিম ও পরিচালকদের বাহ্যিক অবস্থায একথা বলে দেয় যে, মাদরাসা ইজ্জত সম্মান ও পদ লাভের মাধ্যম হয়ে গেছে। কেননা মাদরাসা থাকবে না তো তাদের রাজত্ব থাকবে না । আর যখন আল্লাহ ও রাসূলের রেজামন্দি লাভ হলো না , তখন মাদরাসা থাকা , না থাকা উভয়ই সমান। কোনো কোনো দিক থেকেও না থাকাই উত্তম । (আল ইলমু ওয়াল উলামা: ৪৭)