ভর্তির শর্তাবলী
ছাত্রের অঙ্গীকারনামা
১। আমি আমার জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের হুকুম - আহকাম সম্পূর্ণরূপে মেনে চলব। লেবাস - পোশাকে সুন্নত ও আসলাফের অনুসরণ করব।
২। মাদরাসার সকল আইন - কানুন বিনা দ্বিধায় মেনে চলব।
৩। মাদরাসায় ছাত্র থাকাবস্থায় কোন রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জরিত থাকবো না এবং মাদরাসার অভ্যন্তরে কোনো প্রকার দলাদলি বা ষড়যন্ত্রে লিপ্ত হবো না।
৪। মাদরাসার ওস্তাদগণের যথাযথ সম্মান ও খেদমতকে নিজের জন্য সৌভাগ্যের উসিলা মনে করব এবং তাদের অনুকরন - অনুসরণ নিজের জন্য জরুরী মনে করব ।
৫। মাদরাসার সকল ছাত্রের সাথে ভাই ভাই সূলভ আচরণ করব। কারো সাথে কোন অবস্থাতেই ঝগড়া ফাসাদ করব না।
৬। দফতরে তালীমাত কর্তৃক লিখিত অনুমতি ছাড়া দরসে অনুপস্থিত থাকবো না।
৭। নিয়মিত দরসে উপস্থিত থাকবো, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকবো না।
৮। মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখবো না।
৯। ধূমপান, মাদকদ্রব্য ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকবো।
১০। বিনা অনুমতিতে মাদরাসা ক্যাম্পাসের বাইরে যাবো না।
১১। মাদরাসার সম্পত্তি ও আসবাবপত্রের যত্ন নেবো।
১২। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবো না এবং সততার সাথে পরীক্ষা দেবো।
১৩। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো প্রকার মেহমান ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
১৪। বিনা অনুমতিতে কারো কোন দ্রব্য ব্যবহার বা নেওয়া যাবে না।
১৫। ছাত্রাবাসের দৈনন্দিন রুটিন মোতাবেক সকল কাজ সম্পন্ন করতে হবে।
উপরোক্ত শর্তাবলীর কোনো একটির বিপরিত করলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যা সিদ্ধান্ত নিবেন তা মাথা পেতে নিতে বাধ্য থাকিব।