মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ফোন: 01831-513-188
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা

আবাসিক নীতিমালা

আবাসিক নীতিমালা

১. পরিষ্কার পরিচ্ছন্নতা

১। প্রতিদিন নিজের বিছানাপত্র গুছিয়ে রাখবে।

২। ব্যক্তিগত জিনিসপত্র নির্ধারিত স্থানে রাখবে।

৩। খাবারের পর থালাবাসন ধুয়ে স্ব-স্থানে রেখে দিবে ।

৪। টয়লেট ব্যবহারের পর পরিষ্কার করে বের হবে।

৫। সাপ্তাহিক বিছানাপত্র ও পোশাক ধোয়া নিশ্চিত করবে।

৬। নখ ছোট রাখবে ও  চুল বড় হলে কেটে ফেলবে ।

২. আচার আচরণ এর নিয়ম

১। পাঁচ ওয়াক্ত নামায সময়মত মসজিদে বা মাদরাসায় জামাতের সাথে আদায় করা।

২। হাফেজ হলে দৈনিক কমপক্ষে ৩ পারা কুরআন শরীফ তিলাওয়াত করা।

৩। হাফেজ না হলে দৈনিক কমপক্ষে ১ পারা তিলাওয়াত করা।

৪। দৈনিক পিছনের পড়াগুলো চর্চা করা।

৫। পিতা - মাতা ও মুরব্বিদের সাথে (তারা সাক্ষাতে আসলে) ভালো আচরণ করা।

৬। ইসলামী পোশাক ব্যতীত ভিন্ন পোশাক না পরা।

৭। টেলিভিশন ইত্যাদি না দেখা।

৩. ছুটি সংক্রান্ত নিয়মাবলী

১। ছুটি নেওয়ার জন্য পূর্বে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে।

২। অভিভাবক ছাড়া কোনো ছাত্র একা ছুটিতে যেতে পারবে না।

৩। ছুটির মেয়াদে ফিরে আসতে হবে, অতিরিক্ত ছুটি কাটলে জরিমানা হবে।

৪। অসুস্থতার ক্ষেত্রে দ্রুত মাদরাসা কর্তৃপক্ষকে জানাতে হবে।

৫। বছরে নির্ধারিত সংখ্যক ছুটির বেশি ছুটি নেওয়া যাবে না।

৬। ছুটি থেকে ফেরার পর হাযিরা দিতে হবে।

৭। জরুরী প্রয়োজনে মাদরাসা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

৯।  দীর্ঘ ছুটির আবেদন অন্তত ৭ দিন আগে করতে হবে।

১০। ছুটি নেয়ার ক্ষেত্রে কখনো মিথ্যার আশ্রয় নিবে না।

১১। হিফজ বিভাগের ছাত্রদের মাসিক ছুটি মাদরাসার কর্তৃপক্ষের কথা অনুযায়ী হবে।

১২। কখনো ছুটি নেয়ার পর দেরি করে আসলে (চাই আবাসিক ছাত্র হোক বা অনাবাসিক ছাত্র হোক) অভিভাবকসহ দরখাস্ত মন্জুর করে ক্লাসে বসতে হবে।

৪. তালিবে ইলম প্রয়োজনীয় যে সকল সামান মাদরাসায় রাখতে পারবেন

১. খাতা, কলম, দরসের কিতাব, উস্তাযের নির্দেশনায় কোনো ইসলামী কিতাব।

২. পাঁচ জোড়া কাপড়, পাঁচটি গেঞ্জি, দুইটি লুঙ্গি, একটি গামছা, তিনটি টুপি, একটি কাপড়ের ব্যাগ। শীতকালে একটি সোয়েটার, একটি চাদর, একটি মাফলার বা রুমাল এবং মোজা।

৩. একটি কলমদানি, রুলার, মেসওয়াক, ব্রাশ, পেস্ট, নখ কাটার যন্ত্র, আয়না, ছাতা।

৪. গোসলের সাবান, গুঁড়ো সাবান, নীল, কাপড় কাচার ব্রাশ, টিস্যু, তেল, একটি গ্লাস, ক্রিম, বারোটি ক্লিপ।

(এ ছাড়া অন্য কোন সামান সুন্দুকে রাখার অনুমতি থাকবে না।

৫. মাদরাসার পক্ষ থেকে ইনশাআল্লাহ লকার, দস্তরখান ও  ইজতিমাঈ সামানাদীর ব্যবস্থা করা হবে।

৬. কাঁথা, বালিশ, বিছানার চাদর তালেবে ইলমের সাথে আনতে হবে।

৫. শাস্তিমূলক ব্যবস্থা

১. নিয়ম ভঙ্গের ক্ষেত্রে সতর্কতা প্রদান করা হবে।

২.বারবার নিয়ম ভঙ্গে অভিভাবককে জানানো হবে।

৩. গুরুতর অপরাধের ক্ষেত্রে মাদরাসা থেকে বহিষ্কার করা হতে পারে।

মনে রাখবেন: এই নীতিমালা আপনার নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জন্য প্রণয়ন করা হয়েছে। সবাই মিলে এই নিয়ম মেনে চলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করুন।