লাইব্রেরী / পাঠাগার
ছাত্রবন্ধু পাঠাগার
পাঠাগার বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটি বাড়ি বা ঘর, যেখানে অনেক বই সংগ্রহ ও সংরক্ষিত থাকে। পাঠাগারের শাব্দিক প্রতিশব্দ হচ্ছে পুস্তকাগার, গ্রন্থাগার বা লাইব্রেরি। শঙ্খের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায়, পাঠাগারের মধ্যে তেমনি মানব সভ্যতার ইতিহাসের উত্থান-পতনের ধ্বনি শোনা যায়। বিধায় এ উদ্দেশ্যেকে সামনে রেখে লাইব্রেরী বা পাঠাগারটি ২০২০ সনে প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ মানুষের বই পড়ার আগ্রহ থেকেই গ্রন্থাগারের উৎপত্তি। গ্রন্থাগার একটি জাতির বিকাশ ও উন্নতির মানদণ্ড। আর প্রতিটি পাঠাগারই মানুষের বয়স, রুচি ও চাহিদা অনুযায়ী বই সরবরাহ করে থাকে।