মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ফোন: 01831-513-188
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা

অভিভাবকদের প্রতি দিক নির্দেশনা

অভিভাবকদের প্রতি দিক নির্দেশনা

অভিভাবকদের জন্য পালনীয়

১। অত্র মাদরাসার সকল অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের মাদরাসায় অবস্থান, দেখা সাক্ষাৎ ও মোবাইলে যোগাযোগের নির্ধারিত সময় হচ্ছে প্রতিদিন বাদ আসর হতে মাগরিবের ১৫ মিনিট পূর্ব পর্যন্ত।

২। নির্ধারিত সময়ের পর কোন অভিভাবককে ক্লাস রুমে অবস্থান না করার অনুরোধ করা হলো।

৩। বিশেষ প্রয়োজনে নির্ধারিত সময় ছাড়া অন্য কোন  সময় দেখা সাক্ষাতের প্রয়োজন হলে মাদরাসার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

৪। ক্লাস চলাকালীন ও ঘুমের সময়,দেখা সাক্ষাৎ ও মোবাইলে যোগাযোগ একেবারে  বন্ধ রাখুন।

৫। প্রতি ইংরেজী মাসের ১ তারিখ থেকে ০৫ তারিখের মধ্যে চলতি মাসের বেতন ও অন্যান ফি (যদি থাকে) অফিসে জমা দিয়ে রশিদ নিতে হবে। আর রশিদ ছাড়া কোন হিসাব (আর্থিক লেনদেন) গ্রহণযোগ্য নয়।

৬। মহিলা অভিভাবিকাগণ বিশেষ প্রয়োজনে মাদরাসায় আসার প্রয়োজন হলে পূর্ণ শরয়ী পর্দা সহকারে আসা আবশ্যক।

৭। বাড়ীতে যাওয়ার পর সবসময় ছাত্রের আমল-আখলাকের প্রতি বিশেষ খেয়াল রাখা।

৮। মাসে কমপক্ষে একবার স্ব-শরীরে মাদরাসায় উপস্থিত হয়ে পড়া-লেখার খোজ-খবর নেয়ার চেষ্টা করা।

৯। বাড়ী যেয়ে আমাদের শিখানো আমলসমূহ যেন পালন করে সে দিকে সুক্ষ দৃষ্টি রাখবেন এবং তাদের চাল-চলন ও আদব আখলাকের প্রতি কি অভিমত আমাদের জানাবেন।

১০। নিজেকে সকল প্রকার গোনাহ থেকে মুক্ত রাখা এবং তার সামনে এমন কিছু না করা বা না বলা, যাতে সে আপনার অনুপস্থিতে মানুষের নিকট তা প্রকাশ করলে আপনি ছোট হন।

১১। সন্তানের কল্যাণ কামনায় নিয়মিত আল্লাহর নিকট দো‘য়া করা।

১২। মাদরাসা কর্তৃক ঘোষিত অভিভাবক সমাবেশে উপস্থিত থাকা।

১৩। বাচ্চা ইউনিফর্ম পরিধান করে মাদরাসায় আসার ব্যাপারে যত্নশীল হওয়া।

১৪। নিজ নিজ সন্তানের মাদরাসায় উপস্থিতি নিশ্চিত করা।

১৫। নিরাপদ সড়কের নিয়ম মেনে চলাচল করা।

১৬। আমার ........................ শিক্ষা-দীক্ষার সকল দায়িত্ব মাদরাসা র্কতৃপক্ষের, কিন্তু কখনো অনুমতি ছাড়া কোনো ছাত্র মাদরাসা থেকে পালিয়ে গেলে বা সীমাতিরিক্ত অন্যায়ের কারনে বহিষ্কার যোগ্য হলে মাদরাসা র্কতৃপক্ষকে কোনোভাবেই দায়ী করা যাবে না।

১৭। যে কোন ধরনের অভিযোগ,পরামর্শ ও মতামতের জন্য মাদরাসার অফিসে যোগাযোগ করুন ------- 01831-513-188