মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ফোন: 01831-513-188
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা

ছুটিকালীন আমল

ছুটির আমলের রিপোর্ট  - বাড়ীতে যেয়ে করনীয়

১। বাড়ী যেয়ে ছোট - বড় সকলকে সালাম দিতে হবে এবং পিতা-মাতাসহ সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে।

২। ফজরের পর সূরা ইয়াসিন,মাগরিবের পর সূরা ওয়াক্বিয়া,এশার পর সূরা মূলক দৈনিক পাঠ করতে হবে ।

৩। পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করেতে হবে এবং ইমাম সাহেব ও অভিভাবকের স্বাক্ষর করিয়ে নিয়ে আসতে হবে।

৪। প্রতিদিন ১ পৃষ্ঠা আরবী, ১ পৃষ্ঠা বাংলা, ১ পৃষ্ঠা ইংরেজী লিখে আনতে হবে।

৫। নাজায়েয খেলা-ধূলা,টেলিভিশন ও গান বাজনার মত মহাপাপ জিনিষ থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে।

৬। নজরের হিফাজত সহ যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে।

৭। মাদরাসার খোলার নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে ব্যর্থ হলে লিখিত দরখাস্ত ও অভিভাবকসহ উপস্থিত হয়ে উপযুক্ত কারণ বর্ণনা করে ক্লাসে বসার অনুমতি নিতে হবে।

অভিভাবকদের প্রতি : আপনার ছেলে বাড়ী যেয়ে আমাদের শিখানো আমলসমূহ যেন পালন করে সে দিকে তীক্ষন দৃষ্টি রাখবেন এবং তাদের চাল-চলন ও আদব আখলাকের প্রতি কি অভিমত আমাদের জানাবেন , উক্ত তালিকাপত্রে লিখে দিবেন। আপনার ছেলেকে মাদরাসার খোলার তারিখে অবশ্যই নিয়ে আসবেন এবং সাথে উক্ত কাগজটিও নিয়ে আসবেন।

# কোন সমস্যা থাকলে অভিভাবকগণ সরাসরি কর্তৃপক্ষকে অবহিত করবেন।    # আপনার সন্তানের আমল ও চরিত্রের ব্যাপারে সঠিক তথ্য দেওয়ার অনুরোধ রইল।

অভিভাবকের মন্তব্য: ……………………………………………………………………………………………… স্বাক্ষর :............................ ..

 মাদরাসা খোলার তারিখ:    /       /২০২     ইং      বিকালের হাজিরায় প্রতিটি আবাসিক ছাত্রকে মাদরাসায় উপস্থিত থাকতে হবে অন্যথায় শাস্তির সম্মুখীন হবে।