মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ফোন: 01831-513-188
মাদরাসাতুল কুরআন ওয়াসসুন্নাহ ঢাকা

প্রতিষ্ঠার লক্ষ্য

   লক্ষ্য ও উদ্দেশ্য

১. ইলমে দ্বীনের হেফাজত ও ব্যাপক প্রসারের মাধ্যমে আহকামে খোদাওয়ান্দি ও সুন্নাতে নববি প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক  তালিম ও তারবিয়াতের মাধ্যমে হক্কানি আলেম তৈরি করতঃ তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির খেদমতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।
২. আকায়েদে আহলে সুন্নত ওয়াল জামাত ও ফিকহে হানাফির সংরক্ষণ এবং দেওবন্দি সিলসিলার তালীম তারবিয়াতের যথাযথ বাস্তবায়ন করা।

৩.ইসলাম বিদ্বেশী খোদাদ্রোহীদের নিয়মতান্ত্রিক মোকাবেলা পূর্বক সমাজ থেকে নাস্তিক্যবাদ ও শিরক বিদআতের মূলোৎপাটনের মাধ্যমে সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা ও সর্বস্তরের ইসলামি সমাজ প্রতিষ্ঠা করা।

৪. প্রতিটি তালিবে ইলমকে মুসলিম জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে ইসলামী জীবনাদর্শনের সঠিক জ্ঞান দানের মাধ্যমে দেশ প্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।

৫. প্রতিটি তালিবে ইলমকে প্রয়োজনীয় মাসআলা - মাসায়েল শিক্ষা প্রদান এর পাশাপাশি আধ্যাত্মিক চেতনা, ইসলামী মূল্যবোধে সুনাগরিক তৈরির চেষ্টা করা।